২৮ কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদে আবেদন শুরু ২০ ডিসেম্বর

দেশের বিভিন্ন অঞ্চলের ২৮টি সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে বদলি এবং পদায়ন পেতে অনলাইনে আবেদনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আগামী ২০ ডিসেম্বর থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হবে। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৪-২০তম ব্যাচের কর্মকর্তারা এ পদে আবেদন করতে পারবেন।

রোববার (১৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৪-২০তম ব্যাচের সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পর্যায়ের আগ্রহী কর্মকর্তাদের ২৮টি কলেজে অধ্যক্ষ/উপাধ্যক্ষ পদে বদলি বা পদায়নের জন্য আগামী ২০ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে ই-মেইলে (ds_coll@moedu.gov.bd) আবেদন পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

অধ্যক্ষ-উপাধ্যক্ষ শূন্য ২৮ কলেজের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।


আপনি কী করে ক্যারিয়ার এবং একাডেমিক জীবনের সাথে সম্পর্কিত বিভিন্ন কাজ করতে চান? আপনি নিরাপদ, তাড়াতাড়ি এবং খরচহীন সেবার প্রয়োজন আছে? তাহলে স্টুডেন্ট কেয়ার আপনার জন্য সেরা নির্বাচন। আমরা আপনাদের জন্য কর্ম আবেদন সহায়তা, টিকেট এবং পরীক্ষার বুকিং, সিভি তৈরি, ডাটা এন্ট্রি, প্রিন্ট এবং স্ক্যানিং, ইমেল ব্যবস্থাপনা এবং অন্যান্য পরিষেবা সরবরাহ করছি। আমাদের দ্রুত, নিরাপদ এবং সস্তায় পরিষেবা আপনার জীবনকে সহজ করার জন্য উদ্ভাবিত করা হয়েছে। আমাদের সেবা সম্পর্কে আরও জানতে আজই যোগাযোগ করুন। স্টুডেন্ট কেয়ার ওয়েবসাইট: https://studentcare3123.business.site/?m=true

Comments

Popular posts from this blog

সিভি তৈরির সম্পূর্ণ গাইড: শুরু থেকে পেশাদারিত্ব পর্যন্ত / চাকরি পাওয়ার প্রথম ধাপ: একটি কার্যকর সিভি তৈরির আদ্যোপান্ত / পারফেক্ট সিভি তৈরি করুন: CV লেখার A to Z গাইড / আপনার স্বপ্নের চাকরির জন্য সেরা সিভি: ধাপে ধাপে তৈরির কৌশল / সিভি লিখুন সফলভাবে: CV, Resume ও বিভিন্ন ফরম্যাটের সহজবোধ্য আলোচনা

DU Admission Circular 2025-2026 – ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য

NTRCA ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ২০২৫: ১,০৮,২২২ শিক্ষক নিয়োগে আবেদন শুরু